1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল, প্লাবনের শঙ্কা, পরিদর্শনে ইউএনও,দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাশ হত্যা মামলা রুজুর ০৪ ঘন্টার মধ্যেই হত্যার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ০৭ জন আসামী গ্রেফতার বিদেশী সিগারেট(পঞ্চশ লক্ষ শলাকা) আমদানী করে চট্টগ্রাম বন্দর হতে খালাসের চেষ্টাকারী চক্রের ০১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে ১৮-তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া অপহরণ করে মুক্তিপণ দাবি, গণপিটুনির ঘটনায় মামলা

অপহরণ করে মুক্তিপণ দাবি, গণপিটুনির ঘটনায় মামলা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অমিত হাসান মিয়াজ নামের এক চাকরিজীবীকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হওয়া কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে দেহ তল্লাশির নামে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে সোনারগাঁ উপজেলার হাবিয়া বৈদ্যপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে ও ভুক্তভোগী অমিত হাসান মিয়াজ রূপগঞ্জ থানায় মামলাটি করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত।

মামলার আসামিরা হলেন: ঢাকা দক্ষিণ ডিবি কার্যালয়ে কর্মরত এসআই মামুন মাতব্বর (৪০), এএসআই আমানুল্লাহ (৩৪), পুলিশ সদস্য কবির (৩৩), আকাশ আহমেদ (৩০), গাড়িচালক আবু বকর সিদ্দিক (৫০) ও সেলিম মিয়া (৪৫)।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন দুপুরে সোনারগাঁয়ের বারদী পুরাতন বাসস্ট্যান্ড থেকে সিএনজিযোগে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় যান অমিত হাসান মিয়াজ।

সেখানে একটি পাবলিক টয়লেটের সামনে অবস্থানকালে অভিযুক্তরা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাদের টয়লেটের ভেতরে নিয়ে দেহ তল্লাশি করেন।

তল্লাশিতে কিছু না পেয়ে তারা জোরপূর্বক অমিতকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তিনি চিৎকার শুরু করলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের অপহরণকারী সন্দেহে গণপিটুনি দেন।

ঘটনার সময় আকাশ আহমেদ, আবু বকর সিদ্দিক ও সেলিম মিয়া পালিয়ে যান। তবে এসআই মামুন মাতব্বর, এএসআই আমানুল্লাহ এবং পুলিশ সদস্য কবিরকে স্থানীয়রা আটক করেন।

পরে আটক তিনজনকে আড়াইহাজার উপজেলার শান্তিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে আহত অবস্থায় তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মামলায় আরও উল্লেখ করা হয়, একই চক্র গত ১৫ জুন জয়নাল নামের এক ব্যক্তিকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে জয়নালের স্ত্রী সামিরুন ও রুবিয়া বেগম আড়াই লাখ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

এ ছাড়া একই কৌশলে জাকির হোসেন নামের আরেক ব্যক্তিকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তার মা জাহানারা বেগম আড়াই লাখ টাকা দিয়ে তাকে মুক্ত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার হওয়া ঢাকা দক্ষিণ ডিবির চার সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

তিনি বলেন, গুটিকয়েক সদস্যের অপকর্মের দায় পুরো পুলিশ বাহিনী বহন করবে না। বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com