1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
একনেক আজ মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিহ্যাব এর একটি প্রতিনিধিদল বেলকুচিতে ১১২ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৪ সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসন ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

বেলকুচিতে ১১২ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৪

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১শে জুলাই মঙ্গলবার দিবাগত রাত্রে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ ৪ জনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মৃত গাজী মোল্লার ছেলে মোঃ বাবু ওরফে কালা বাবু (৫৫), বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে মোঃ দ্বীপ আহম্মেদ (২৯) ও এনায়েতপুর থানার খোকসাবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে মোঃ মমিন (৫৫), এবং মুকন্দগাঁতী দক্ষিণপাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস (২৭),

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ বাবু ওরফে কালা বাবু কে বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ক্ষিদ্র জোকনলা থেকে ১০১ পিচ ইয়াবা সহ মঙ্গলবার রাত্রে গ্রেফতার করে পুলিশ। মোঃ দ্বীপ আহম্মেদ কে মুকন্দগাঁতী পশ্চিম পাড়া তার বাড়ির সামনে থেকে ১১পিচ ইয়াবা সহ গ্রেফতার করে এবং বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন আজুগরা বাসস্ট্যান্ড থেকে ২(দুই) গ্রাম হিরোইন সহ মোঃ মমিন কে এবং ওয়ারেন্টের আসামি মুকন্দগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস কে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, মাদক সহ গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ১জন ওয়ারেন্টের আসামি ৩ জন মাদক ব্যবসায়ী সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com