1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ‘চলমান যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা বের করাই আমাদের প্রধান লক্ষ্য’- তথ্য মন্ত্রী মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের মন্ত্রী-উপদেষ্টার বৈঠক: শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা উপকূলের জীবনমান বদলে দিতে আশাশুনিতে ‘BRIDGE’ প্রকল্পের অবহিতকরণ সভা প্রধানমন্ত্রীর ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১২জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৮জুলাই মঙ্গলবার ও ২৭ জুলাই সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ দন্ড প্রদান করেন
দন্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার সোনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া, শফিকুল, ইমান আলী ও রফিকুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস ও বাকিদের চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই ১২জন বেশ কিছুদিন ধরেই ইয়াবা, মদ, গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার বিশ্লেষণ করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com