1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে “জাতীয় বাজেট ২০২৬-২৭” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিদ্যালয়ের জমি দখলচেষ্টার অভিযোগ আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির ৪৪ লাখ টাকার সামগ্রী বিতরণ সিংড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বায়েজীদ ইসলাম জয় সিংড়া (নাটোর) প্রতিনিধি)

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)-এর সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মো. শামীম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)-এর সাবেক সভাপতি আফছার আলী এবং সিংড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com