1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ‘চলমান যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা বের করাই আমাদের প্রধান লক্ষ্য’- তথ্য মন্ত্রী মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের মন্ত্রী-উপদেষ্টার বৈঠক: শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা উপকূলের জীবনমান বদলে দিতে আশাশুনিতে ‘BRIDGE’ প্রকল্পের অবহিতকরণ সভা প্রধানমন্ত্রীর ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

(রূপগঞ্জ প্রতিনিধি)

দাফনের আড়াই বছর পর পূর্বাচল উপশহরের বরকাউ গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইমন হোসেনের (৪২) লাশ ময়না তদন্তের জন্য গতকাল ২৯জুলাই মঙ্গলবার কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহানের তত্ত্বাবধানে আনসার, রূপগঞ্জ থানা পুলিশ, ঢাকা জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে কালনী এলাকার পূর্বাচলের কেন্দ্রীয় কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। নিহত ইমন হোসেনের পিতা মজিবুর রহমানের দায়েরকৃত হত্যা মামলার প্রেক্ষিতে ওই প্রবাসীর লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের খবরে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০০৬সালে পূর্বাচলের বরকাউ গ্রামের মজিবুর রহমানের ছেলে ইমন হোসেনের (৪২) সঙ্গে রাজধানীর কেরানীগঞ্জ থানার পূর্ব মুগারচর গ্রামের হযরত আলীর মেয়ে রানু আক্তারের (৩২) বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছেলে রাহাত মিয়া ও মেয়ে ইসরাত জাহান। গত ৪/৫বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই মধ্যেই ইমন হোসেন মালয়েশিয়ায় চলে যায়। ২০২৪সালের ১৮জানুয়ারি ইমন হোসেন মালয়েশিয়া থেকে ফিরে আসে। ১৯জানুয়ারি ইমন হোসেন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মহাখালী কলেরা হাসপাতালে ভর্তি হন। ২০জানুয়াারি দুপুর আড়াইটায় ইমন হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে একই দিনে সন্ধ্যায় ইমন হোসেনের লাশ কালনী এলাকার পূর্বাচলের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে ২০২৪সালের ২২এপ্রিল ইমন হোসেনের পিতা বাদী হয়ে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে ইমন হোসেনকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে ঢাকা জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৩নম্বর আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় ইমন হোসেনের স্ত্রী রানু আক্তার (৩২), শ্বশুর হযরত আলী (৬০), শাশুড়ি পিয়ারা বেগম (৫২) ও শ্যালক ভুলু মিয়াকে (২৮) আসামি করা হয়েছে। কেরানীগঞ্জ থানার সিআর মামলা নং-৩২৩/২০২৪ ও দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে লাশ উত্তোলনসহ ঘটনার তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে।
মামলার বাদী মজিবুর রহমান অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে ও ইমন হোসেনের অর্থ-সম্পদ হাতিয়ে নিতে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান বলেন, আদালতের নির্দেশে ইমন হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com