1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আশাশুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দুই দোকানে চার হাজার টাকা জরিমানা চবিতে ৮ম এ.কে খান মেমোরিয়াল ল লেকচার অনুষ্ঠিত চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ (তিন) ছিনতাইকারী গ্রেফতার ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু অসুস্থ না হয়েও অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বেলকুচি মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল মামুনের বিরুদ্ধে

বেপজা নিরাপত্তা রক্ষীদের উপর হামলাকারী সংঘবদ্ধ চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) এর বিভিন্ন পোষ্টে তাদের নিজস্ব নিরাপত্তা প্রহরী ও অঙ্গীভূত আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটি পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় তাদের নিরাপত্তা প্রহরীদের উপর অর্পিত সরকারী দায়িত্ব কর্তব্যের অংশ হিসাবে ১৭/০৮/২০২৬ ইং রাতে ইপিজেড থানাধীন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এলাকায় সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম নাজির হোসেনের নেতৃত্বে একটি টিম টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটি করাকালে একই তারিখ রাত ০৯:৩০ ঘটিকায় টহল টিমের সদস্যরা জানতে পারেন যে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিঃ নামক শিল্প প্রতিষ্ঠানের একদল চোর চুরি করার জন্য সঙ্গোপনে প্রবেশ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল টিমের ইনচার্জ সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম নাজির হোসেন সঙ্গীয় নিরাপত্তারক্ষী ১। রবিউল ইসলাম, ২। আব্দুল খালেক এবং আনসার সদস্য ৩। মনিরুল ইসলাম ও ৪। মোঃ জাকির’সহ ঘটনাস্থল মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিঃ এ উপস্থিত হলে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরের দল কৌশলে দৌড়ে দিক-বেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহাদের টহল টিমের সদস্যরা ধাওয়া করে ১নং আসামী আসলাম শেখ (২৪) কে আটক করেন এবং তার সাথে থাকা অপরাপর চোরেরা দৌড়ে পালিয়ে যায়। টহল টিমের ইনচার্জ বিষয়টি বেপজার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা মোতাবেক ধৃত আসলাম শেখ’কে সরকারী পিকআপযোগে পুলিশের নিকট হস্তান্তর করার লক্ষ্যে সিইপিজেড পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। ধৃত আসলাম শেখ’কে সিইপিজেড ফাঁড়ির পুলিশের নিকট নেয়ার সময় উপরে উল্লেখিত আসামীগন তারে অজ্ঞাতনামা ৩০/৪০ জন সহযোগীসহ ইপিজেড থানাধীন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এলাকার বেপজা সিকিউরিটি গেইট হতে ২০ মিটার উত্তর পূর্ব দিকে বিডি এপ্যারেল্স এর গেইটের সামনের সড়কে তাদের গাড়ীর গতিরোধ করেন, গাড়ী আটকে দিয়ে ভাংচুর করেন এবং আটক আসামী আসলাম শেখ’কে জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। বেপজা নিরাপত্তারক্ষীরা এতে বাঁধা দিলে উপরে উল্লেখিত আসামীগণ তাদের অজ্ঞাতনামা সহযোগীগনসহ বেপজা নিরাপত্তা রক্ষীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাকৃতভাবে হামলা করেন। একপর্যায়ে উল্লেখিত আসামীগন ও তাদের অজ্ঞাতনামা সহযোগীরা বেপজা নিরাপত্তা রক্ষীদের মারধর ও গাড়ী ভাংচুর করতঃ আটক আসলাম শেখ’কে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে আসামী ১। আসলাম শেখ(২৪), ২। আব্দুল কাইয়ুম (৩২), ৩। মোঃ রাশেদ (৩৮), ৪। মোঃ রাসেল আলামিন (২৯), ৫।মোঃ শাহ জালাল (২৭), ৬। মোঃ রাকিব (২৬), ৭। মোঃ আলাল খাঁন(২৭),৮। আকাশ বিশ্বাস(২৪), ৯। মোঃ সবুজ হোসেন (৩৪), সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন সহযোগীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে ইপিজেড থানার মামলা নং-০৮, তারিখ-১৮/০৮/২০২৬খ্রি., ধারা-৩৪১/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/২২৫খ/৩৪ দঃ বিঃ রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ অফিসার ইনচার্জ ইপিজেড থানা মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে ১৯/০৯/২০২৬খ্রি. ০০.০০ ঘটিকা হতে ভোর ০৫.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ইপিজেড ও বন্দর থানা এলাকয় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ০১নং আসামী আসলাম শেখসহ মোট ০৪ (চার) জনকে গ্রেফতার করে। অন্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com