1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আশাশুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দুই দোকানে চার হাজার টাকা জরিমানা চবিতে ৮ম এ.কে খান মেমোরিয়াল ল লেকচার অনুষ্ঠিত চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ (তিন) ছিনতাইকারী গ্রেফতার ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু অসুস্থ না হয়েও অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বেলকুচি মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল মামুনের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ঃ বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে কেমিক্যাল উইপন্স কনভেনশন (সিডব্লিউসি) এর অধীনে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের রসায়নবিদগণের ভবিষ্যত কর্মক্ষেত্র নির্বাচন বিষয়ক একটি সেমিনার আজ বৃহস্পতিবার (২০-৮-২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। I

উক্ত সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ফ্যাকাল্টি ও সকল বর্ষের শিক্ষার্থীগণ অংশগ্রহন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব এবং মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ কমডোর মোঃ মনির উদ্দীন মল্লিক, (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন এর উপস্থিতিতে বক্তাগণ রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহারের (Dual-Use) ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য একটি নৈতিক দায়িত্ব। বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আলোকে তরুনদের সচেতন করে গড়ে তুলতে বিএনএসিডব্লিউসি কর্তৃক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com