1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি করণের বিষয়ে মতবিনিময় প্রেমের টানে সুদুর চীন থেকে বাংলাদেশে, বিয়ে না হওয়ার গুঞ্জন রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার রূপগঞ্জে র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত হবে – মঈন খান

৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রুপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুশুরী এলাকায় ৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জালিয়াত চক্রের বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

৯ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার টান মুশুরী মন্দির মাঠে হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। এতে সভাপতিত্ব করেন যুবদল নেতা রমজান আলী।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, টান মুশুরি মধ্যপাড়া এলাকায় পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের জায়গা-জমি নিয়ে বিরোধ ও ৩শতাধিক পরিবারের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ চেষ্টায় ইতোমধ্যে জালিয়াতি করে সরকার থেকে রায় পরিবার সেজেছে। তাই ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ মাসুম বলেন, নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভূমিদস্যুতা প্রতিরোধে সোচ্চার। ভূমিহীন নিরীহদের নিয়ে জালিয়াত চক্রের জালিয়াতি আমরা সবাই মিলে রুখে দেব।

রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে যেখানে ভূমিদস্যুদের দৌড়াত্ম্য থাকবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করবো। এ সময় তিনি আরও বলেন, সামনে নির্বাচন হবে।

আপনার কোন ভূমিদস্যুদের ভোট দেয়ার চেষ্টা করবেন না। আমরা রূপগঞ্জের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবো। কোন ভূমিদস্যু যেন আমাদের ঘুমে রেখে নিজ বসত ভিটা বিক্রি করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে।

এতে উপস্থিত ছিলেন মুশুরী এলাকায় বাসিন্দা ও রূপগঞ্জ ইউনিয়নের যুবদল নেতাকর্মীসহ স্থানীয় ভূমিহীন পরিবারের সদস্যরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com