1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বালিয়াকান্দিতে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিষোগ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কথিত সাংবাদিক রেজা মাসুদ পুলিশের হাতে আটক

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।এদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মাসুদ (৪২), রিয়াজুল ইসলাম (২৪), মো. মাসুদ (৪০), মো. আলমগীর (৩৮), মো. মাসুম (৪২), মো. আওলাদ হোসেন (৩০), মো. ইউসুফ (৩৪) ও মো. সজীব (৩০)।

তাদের মধ্যে মো. মাসুদ (৪২), রিয়াজুল ইসলাম ও মো. মাসুমকে ছয় মাস করে; মো. মাসুদ (৪০)কে এক বছর; মো. আলমগীরকে এক মাস; মো. আওলাদ হোসেন ও মো. ইউসুফকে চার মাস করে এবং মো. সজীবকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com