বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধ )
২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার ৪টি নির্ধারিত স্থানে মোট ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ‘আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠন’-এর সার্বিক সহযোগিতায় কাঞ্চন শীতলক্ষ্যা নদীর খেয়াঘাট এলাকায় ৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণকালে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠন’-এর সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, কোষাধ্যক্ষ ওমর ফারুক, সদস্য আমির হোসেন, রাতুল মিয়া, মজিবুর রহমান সানি, মাফুজ মিয়া, ফাইজুলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
মাছরর পোনা অবমুক্তকরণে আরও অংশ নেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহীদ মিয়া।
কাঞ্চন খেয়াঘাট ছাড়াও উপজেলার অন্য ৩টি স্থানে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে মঠেরঘাট শীতলক্ষ্যা নদীতে ১১০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি এবং রূপগঞ্জ থানা পুকুরে ২৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পুকুরগুলোতে পোনা ছাড়ার সময় স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্মুক্ত জলাশয়ে এবং সরকারি পুকুরে এ ধরনের পোনা অবমুক্তকরণের ফলে স্থানীয় জলাশয়ে প্রাকৃতিক উপায়ে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।