1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বালিয়াকান্দিতে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিষোগ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কথিত সাংবাদিক রেজা মাসুদ পুলিশের হাতে আটক

বালিয়াকান্দিতে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিষোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামের গাজেরগাড়া ব্রিজ সংলগ্ন একটি চাষের পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হুলাইল গ্রামের মৃত আতর আলী শেখের ছেলে আলাউদ্দিন শেখ গত ৩০ আগস্ট বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগে আলাউদ্দিন শেখ উল্লেখ করেন, পৈতৃক সূত্রে পাওয়া গাজেরগাড়া ব্রিজ সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটিতে সারা বছর জলাবদ্ধতা থাকায় তিনি সেখানে মাছ চাষ করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ওই পুকুরে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ ধরছে। কয়েকবার নিষেধ করার পরও মাছ ধরা অব্যাহত থাকলে আলাউদ্দিন শেখ পুকুর থেকে ওই জাল তুলে ফেলেন।
এরপর ইদ্রিস শেখ (৪১), হাসান শেখ (৫০) ও আক্তার শেখ (৪৫)সহ কয়েকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন এবং পুকুরের মাটি কেটে নেওয়ার ভয় দেখান বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা শালিসের উদ্যোগ নেন। তবে অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা শালিসে উপস্থিত না হয়ে উল্টো তাকে গালিগালাজ করেন।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আলাউদ্দিন শেখ থানায় অভিযোগ করেছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সরেজমিনে বাদীর সঙ্গে হাসান শেখকে দেখা যায়। এ সময় হাসান শেখ বলেন, “আমার ছোট ভাতিজা, বয়স ৯ বছর, না বুঝে মাছ ধরেছিল। পরে আমরা বিষয়টি জানতে পেরে তাকে নিষেধ করি। এ বিষয়ে আমরাও মীমাংসা করতে চাই।”
এ বিষয়ে থানা পুলিশ এস, আই
সুকান্তর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com