1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার-৪ শিল্পের উৎপাদনশীলতা ও শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: মাহ্দী আমিন অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অর্থপাচার চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন ট্রাক চালক, এ সময় রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি // ১০লক্ষাধিক টাকার মালামাল লুট ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের চেষ্টা বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজশাহী পুলিশ কমিশনারের নির্দেশ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মহামান্য রাষ্ট্রপতির মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোবাইল ফোনে কথা বলছিলেন ট্রাক চালক, এ সময় রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধের

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

মোবাইল ফোনে কথা বলছিলেন ট্রাক চালক, এ সময় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার( ৪ সেপ্টেম্বর)বেলা ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে। এই ঘটনায় চালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাক কে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন রূপসী ঘাটে দৈনিক মজুরীতে মালামাল লোড আনলোডের কাজ করেন। ট্রাক চালক ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির ট্রাক নিয়ে রূপসি কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকায় গোডাউনে যাচ্ছিলেন।

এ সময় ট্রাক চালক ইয়াকুব হোসেন ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালিয়ে রূপসী ঘাট দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই সময় মনির হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের সোপর্দ করে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ জানান, চালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ ও আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com