1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার-৪ শিল্পের উৎপাদনশীলতা ও শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: মাহ্দী আমিন অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অর্থপাচার চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন ট্রাক চালক, এ সময় রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি // ১০লক্ষাধিক টাকার মালামাল লুট ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের চেষ্টা বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজশাহী পুলিশ কমিশনারের নির্দেশ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মহামান্য রাষ্ট্রপতির মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অর্থপাচার চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখা গত ০২/০৯/২০২৬ খ্রি. রাতে খুলনা জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— (১) মোঃ রাকিবুল ইসলাম (৩০), পিতা- মোঃ লোকমান হাওলাদার, মাতা- ফিরোজা বেগম, সাং- যোগীপোল, ডাকঘর- শিরোমনি, থানা- খানজাহান আলী, জেলা- খুলনা; (২) আরিফুল ইসলাম আরজু (২৬), পিতা- মোঃ মনিরুজ্জামান, মাতা- জেসমিন আরা বেগম, সাং- শেখ বাড়ি, হাড়িখালী, থানা- তেরখাদা, জেলা- খুলনা; (৩) শেখ সাকির আহম্মেদ, পিতা- শেখ সাবির আহম্মেদ, মাতা- মিসেস নাসিমা আহম্মেদ, বর্তমান ঠিকানা- ৬৫/১, দেবপাড়া, দৌলতপুর, খুলনা, স্থায়ী ঠিকানা- এফ-৬/২, মংলা বন্দর আবাসিক এলাকা (মাধবী), গলাচিপা দিগরাজ, থানা- মোংলা, জেলা- বাগেরহাট এবং (৪) মিয়ানুল ইসলাম অয়ন (২৯), পিতা- মৃত আব্দুল হাকিম, মাতা- ইশরাত জাহান, ওয়ার্ড নং-১১, থানা- খালিশপুর, জেলা- খুলনা।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার মনিটরিং সেলের নিয়মিত অনলাইন মনিটরিং কার্যক্রমে দেশে ও দেশের বাইরে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন বেটিং ও জুয়া কার্যক্রমের তথ্য পাওয়া যায়। এসব ওয়েবসাইটের বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় প্রলুব্ধ করা হতো।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব বেটিং ওয়েবসাইটে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের প্রথমে ‘টপ-আপ’ বা ডিপোজিট করতে হতো। এ উদ্দেশ্যে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হতো। অর্থ জমা হওয়ার পর ব্যবহারকারীর বেটিং অ্যাকাউন্টে সমপরিমাণ ই-মানি বা বেট মানি যুক্ত করা হতো, যা পরবর্তীতে জুয়ায় ব্যবহৃত হতো।

তদন্তে আরও জানা যায়, এসব অবৈধ লেনদেনের জন্য ব্যবহৃত এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাবগুলো নিয়মিত পরিবর্তন করা হতো। দেশের বিভিন্ন প্রান্তের এজেন্টদের কাছ থেকে এসব নম্বর ও হিসাব সংগ্রহ করে টেলিগ্রামসহ নানা যোগাযোগমাধ্যমে বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে পাঠানো হতো। পরবর্তীতে তা বেটিং সাইটে প্রদর্শন করা হলে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবহারকারীরা সেখানে অর্থ লেনদেন করতেন।

সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা নির্দিষ্ট কমিশন রেখে অবশিষ্ট টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করত। পরবর্তীতে বাইন্যান্সের (Binance) মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে।

সাইবার মনিটরিং সেলে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রাথমিক অনুসন্ধান শেষে সিআইডির পক্ষ থেকে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৫(৮)২৬, ধারা- জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর
১৫/১৬/১৭/১৮/১৯(১)/২২/২৩/২৪(১)/২৪(২)/২৫/২৭)।
মামলাটির তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সিআইডি চক্রের জড়িতদের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায়, গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় খুলনা জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের অন্য সহযোগী আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শেষে সিআইডির ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার অভিযানকারী দলটি গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকেল ৩:৩০ ঘটিকায় সিআইডি কার্যালয়ে প্রত্যাবর্তন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা উল্লিখিত অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের মূলহোতাসহ দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com