1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি করণের বিষয়ে মতবিনিময় প্রেমের টানে সুদুর চীন থেকে বাংলাদেশে, বিয়ে না হওয়ার গুঞ্জন রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার রূপগঞ্জে র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত হবে – মঈন খান

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন,রূপগঞ্জ থেকে)

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার রূপসী কলা বাগান এলাকায় র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ১০ যুবককে উদ্ধার করেছে র‌্যাব-১১ । বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি
নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার মো. মাহমুদুজ্জামান।

গ্রেফতারকৃত আসামিরা হলোঃ- সিরাজুল ইসলাম (২৯) পিতা- মৃত আকমল মিয়া, সাং- ছুফিবাড়ি, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, অমিত হাসান (২৩), পিতা- আব্দুল মান্নান, সাং- চলিতাবানি, থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী।

র‌্যাবের অনুসন্ধান সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো শপিংমলে সেলসম্যান পদে আকর্ষনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ১০ জন যুবককে প্রলুব্ধ করা হয়। পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানার তারাব পৌরসভার উত্তর রূপসী কলাবাগান এলাকার মাস্টার বাড়ির একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আসামিরা চাকরি দেওয়ার কথা বলে প্রসেসিং ফি বাবদ প্রত্যেকের কাছ থেকে নগদ ৭,০০০ টাকা করে ৭০,০০০ টাকা জোরপূর্বক আত্মসাৎ করে। পরবর্তীতে চাকরি না দিয়ে ভিকটিমদের ওই স্থানে তিন-চার দিন ধরে খাবার ও পানি না দিয়ে আটকে রাখা হয়। আটক থাকা অবস্থায় ভিকটিমেরা খাবার চাইলে কিংবা চলে যেতে চাইলে তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হতো।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় র‌্যাব-১১ এবং রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল উত্তর রূপসী কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জিম্মি অবস্থায় থাকা ১০ ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রের মূলহোতা সিরাজুল ও তার সহযোগী অমিত হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com