1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি করণের বিষয়ে মতবিনিময় প্রেমের টানে সুদুর চীন থেকে বাংলাদেশে, বিয়ে না হওয়ার গুঞ্জন রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার রূপগঞ্জে র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত হবে – মঈন খান

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি করণের বিষয়ে মতবিনিময়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা)

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি করণের বিষয়ে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল,জেলা বিএনপির সাবেক নেতা মিরাজুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দীন রাজা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকী ও সদস্য সচিব মোস্তফা মোড়ল।
মতবিনিময় সভা পরিচালনা করেন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম। সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক আবু সাফা, গাজী নুর মোহাম্মদ, মুশফেকুর রহমান, বিবেকানন্দ, শফিকুল ইসলামসহ শিক্ষক ও কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি করণের লক্ষ্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক, হুইপ রকিবুল ইসলাম বকুল এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর প্রচেষ্টায় প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরকারি করণের জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হলে অতি শিগগিরই ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে পরিণত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com