1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সরকারি করণের বিষয়ে মতবিনিময় প্রেমের টানে সুদুর চীন থেকে বাংলাদেশে, বিয়ে না হওয়ার গুঞ্জন রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার রূপগঞ্জে র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত হবে – মঈন খান

রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন রূপগঞ্জ প্রতিনিধি)

দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা মৈকুলী এলাকার বি-ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

১০সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা এলাকায় শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

অবরোধপূর্বক আয়োজিত সভায় বক্তারা বলেন, বি-ব্রাদার্স গার্মেন্টসে দীর্ঘদিন ধরে বেতন ভাতা সংক্রান্ত সমস্যা চলে আসছে। গত জুন ও জুলাই মাসের অর্ধেক এবং আগস্ট মাসের সম্পূর্ণ বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে।

অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কারখানার মালিকপক্ষ বিকেল চারটায় বকেয়া বেতন আগামী ৭দিনের মধ্যে পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেয়।
শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, বি-ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকদের বেতন গতকাল বৃহস্পতিবার পরিশোধের কথা ছিল।

কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ করেননি। তাতে শ্রমিকরা কর্ম বিরতি দিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের বরপা মৈকুলী এলাকায় অবরোধ করে। এসময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, এঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাঁচটি টিম এবং রূপগঞ্জ থানা পুলিশের দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com