1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান রূপগঞ্জে ২বছর আগে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতার অভিযোগে মামলা সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষন দিবেন মহামান্য রাষ্ট্রপতির সাথে মহাপরিচালক কোস্ট গার্ড এর সৌজন্য সাক্ষাৎ জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ বালিয়াকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ (রবিবার): বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৮৪ জন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে ৬১ জন রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। অবশিষ্ট ২৩ জন রোগীর বিভিন্ন শারীরিক জটিলতা থাকায় তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। শারীরিক উপযুক্ততা অর্জন সাপেক্ষে পর্যায়ক্রমে তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান শেষে সকলকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এলাকায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ পর্যন্ত মোট ৯৬৪ জন রোগীকে চক্ষু সেবা প্রদান এবং ৩১৩ জন রোগীকে সফলভাবে চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com