বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)
আমতলীর বাজারে সহজলভ্য সাগর কলা পুষ্টির উৎস হলেও এতে অদৃশ্য রাসায়নিক ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্বল্পমূল্য ও সহজপ্রাপ্যতার কারণে সর্বস্তরের মানুষ প্রতিদিন এটি খেলেও, কলায় ক্ষতিকর বালাইনাশক বা কৃত্রিমভাবে পাকানোর রাসায়নিক (যেমন: ক্যালসিয়াম কার্বাইড) ব্যবহার করা হয়েছে কি না—তা অধিকাংশ ভোক্তারই অজানা।
শিল্পমানের ক্যালসিয়াম কার্বাইডে আর্সেনিক ও ফসফরাসের মতো ক্ষতিকর উপাদান থাকে, যা থেকে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হিমেল পাল জানান, অতিরিক্ত কার্বাইডযুক্ত ফল খেলে বমি, ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ঘোরা, পাকস্থলীতে জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট হতে পারে; এমনকি দীর্ঘমেয়াদে স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে।
এই ঝুঁকি এড়াতে বাজার পর্যায়ে কলার নমুনা পরীক্ষা করা এবং উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত সরকারি কার্যকর নজরদারি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।