1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — সুলতান সালাউদ্দিন টুকু দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩, ১৮ ভরি স্বর্ণালংকারসহ ৪৬লাখ টাকার মালামাল লুট পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বিমান বাহিনী প্রধানের সাথে কমান্ডার, কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস এর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ ​”গোলজার ভাই আমাগো চেনা মানুষ, আপদ-বিপদে সগলেই ওনারে পাশে পাই। চেয়ারম্যান থাকতে এলাকায় যে রাস্তাঘাট আর ড্রেনের কাম হইছে, হেইয়া আমরা আজও চোখের সামনে দেখি। উনি থাকলে আমাদের কায়েতপাড়া নিরাপদে থাকে।” — রূপগঞ্জের নগরপাড়া বাজারে মেহেরী নামক এক নাগরিকের মুখে অ্যাডভোকেট গোলজার হোসেনকে ঘিরে এভাবেই ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিল।

​নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য মতবিনিময় সভা, গণসংযোগ ও উঠান বৈঠকে এমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার বাদ জুমআ নগরপাড়া বাজার এলাকায় আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফরিদ উদ্দিন আহমেদ যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় ভোটার, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

​নগরপাড়ার সাধারণ মানুষের সাথে কথা বললে ফুটে ওঠে তাদের প্রত্যাশা ও অতীত অভিজ্ঞতার কথা। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “বিগত সময়ে উনি যখন চেয়ারম্যান ছিলেন, তখন কোনো বৈষম্য ছাড়া উন্নয়নমূলক কাজ করেছেন।

কৃষ্ণ গোপাল সরকার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ধর্মীয় উৎসব-পার্বণে তিনি সবসময় কায়েতপাড়ার মানুষের পাশে ছিলেন। উন্নয়ন অব্যাহত রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোলজার ভাইয়ের কোনো বিকল্প নেই।”

​সভায় উপস্থিত সবিতা রানী দাস আবেগপ্লুত হয়ে বলেন, “আমরা সাধারণ মানুষ চাই নিরাপদ পরিবেশ ও এলাকার সত্যিকারের সার্বিক উন্নতি। গোলজার চেয়ারম্যানের সময়ে আমরা নারীরা সবসময় সুরক্ষিত বোধ করেছি। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে যেকোনো সমস্যায় তিনি দ্রুত সমাধান দিয়েছেন। আমরা আবারও ওনাকে কায়েতপাড়ার নেতৃত্বে দেখতে চাই।”

​অনুষ্ঠানের প্রধান অতিথি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: গোলজার হোসেন তার বক্তব্যে আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “কায়েতপাড়াবাসীর সেবায় আমি অতীতে অত্যন্ত অভিজ্ঞতা ও সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সুতরাং আমি এই এলাকার প্রতিটি মানুষের দাবি-দাওয়া ও প্রয়োজন সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন, তবে অতীতের মতো এবারও আপনাদের ভালোবাসাকে সম্বল করে আধুনিক স্বপ্নের রূপগঞ্জের অংশ হিসেবে এক দৃষ্টিনন্দন, আধুনিক ও নিরাপদ কায়েতপাড়া গড়ে তুলবো।”

​এর আগে সকালে রূপগঞ্জের চনপাড়া এলাকায় স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে মতবিনিময় এবং জনসংযোগ করেন গোলজার হোসেন। কায়েতপাড়ার প্রতিটি অলিতে-গলিতে প্রার্থীর আগমনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও সমর্থন দেখা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com