1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন কয়রায় বনজীবীদের মাঝে নৌকা ও জাল সহ জীবন সুরক্ষা সামগ্রী বিতরণ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুন্দরবন ভ্রমণ: প্রকৃতির মাঝে এক অনন্য দৃশ্য ও অভিজ্ঞতা রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি

কয়রায় বনজীবীদের মাঝে নৌকা ও জাল সহ জীবন সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি

খুলনার কয়রায় বনজীবীদের মাঝে নৌকা সহ জীবন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার সকালে উপজেলার উত্তর বেদকাশী কাটমারচর খেয়াঘাটে বনজীবীদের মাঝে জীবনজীবিকা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ৪০ জন বনজীবীদের মাঝে নৌকা, জাল ও লাইফ জ্যাকেট বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নূর কামাল হোসেন ও শাহাবুদ্দিন মোল্লা।

​অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দুস্থ বনজীবীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
​দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি আবু হাসান বলেন, জলবায়ু ঝুঁকি ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কয়রার উপকূলীয় বনজীবীদের স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। তাদের নিরাপদ উপার্জনের সুবিধার্থেই এ সহায়তা দেওয়া হয়েছে।
​সহায়তা পেয়ে উপকারভোগী আরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে জীবন বাজি রেখে মাছ ও কাঁকড়া ধরে আমাদের সংসার চলে। এতদিন নিজের নৌকা ও জাল না থাকায় অন্যের নৌকায় কাজ করে খুব কষ্টে দিন কাটাতে হতো। আজ নতুন নৌকা, জাল আর লাইফ জ্যাকেট পেয়ে আমাদের অনেক উপকার হলো। এখন থেকে নিরাপদে উপার্জনের মাধ্যমে সংসার চালাতে পারবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com