বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)
বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে ভুয়া সিম কার্ড বিক্রি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
৩০ সেপ্টেম্বর রাতে সদর থানার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে মো: মামুন আলী খাঁ, মো: জিহাদ বিশ্বাস ও মো: লিটু বিশ্বাসকে আটক করা হয়।
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত রাবারের কিট ও স্ক্যানার ব্যবহার করে ভুয়া সিম নিবন্ধন করত। পরবর্তীতে এসব সিম অপরাধীদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।
অভিযানকালে তাদের কাছ থেকে ১টি ফিঙ্গার স্ক্যানার, ২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম, ১৪৭টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপের রাবার কিট ও পেপার, ৪টি USB পোর্ট এবং সিম নিবন্ধনে ব্যবহৃত ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।