1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রি: বাগেরহাটে ৩ জন গ্রেপ্তার বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ধানক্ষেতে কম খরচে তরল সার ও বালাইনাশক প্রয়োগে অভিনব পদ্ধতি, আশার আলো দেখছেন চাষিরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধু-বান্ধবীরা ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন এক নতুন গল্পের খোঁজে বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ আশাশুনির বেউলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম: গ্রেফতার -২

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রিজিয়নে গমন করেন। এ সময় তিনি রাঙ্গামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তিনি পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সফরকালে, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাবাহিনীর সামরিক সচিব; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com