বিশেষ সংবাদ :
(বাগেরহাট থেকে এম এ হান্নান)
সারাদেশের মতো বাগেরহাটেও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে এবং নিজস্ব প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাগেরহাট সদর এলাকা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ শাহানাজ পারভীন বীথি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং রিকের পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ আখতারুজ্জামান।
এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
কাজী ইব্রাহিম, সহকারী এরিয়া ম্যানেজার, রিক (বাগেরহাট এরিয়া অফিস)
মোঃ আলমগীর, অফিসার (অডিট), পিরোজপুর জোন
মোঃ সিরাজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক
মোঃ দেলোয়ার হোসেন, সভাপতি, বেমরতা ইউনিয়ন প্রবীণ সংগঠন
আলহাজ্ব মহব্বত আলী, সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়ন প্রবীণ সংগঠন
মোঃ ইউনুছ আলী, সভাপতি, গোটাপাড়া ইউনিয়ন প্রবীণ সংগঠন
মোঃ দিলদার হোসেন ও মোঃ মতিউর রহমানসহ অন্যান্য প্রবীণ নেত্রীবৃন্দ।
পথসভায় বক্তারা প্রবীণদের সম্মান, অধিকার সুরক্ষা এবং