1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কর্তৃক বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের উদ্বোধন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে সিএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঢাকা বাইপাস সড়কে ফাটল সিএমপিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রূপগঞ্জে নৌকা বাইচ, ছলাৎ ছলাৎ শব্দে মুখোরিত শীতলক্ষ্যা : নদীর তীরে লাখো জনতার ঢল

রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)

ন্যায়বিচার চাই প্রতিহিংসা নয়,
অপরাধির পরিচয় নয়, প্রমাণের ভিত্তিতে বিচার চাই।

এই শ্লোগানে রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক পোস্টের জের ধরে রক্তদাতা স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবা, কৃষক নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৪ অক্টোবর (রবিবার) সকালে রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। রাজবাড়ীর ‘সকল রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেচ্ছাসেবী ও সাংবাদিক দৈনিক গণকন্ঠের শামীম উসমান, ফাউন্ডার্স বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি শাহরিয়া রিয়াজ, মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মাহফুজ, এছাড়াও নযা কন্ঠের এডিটর ও নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বক্তব্য রাখেন।

​মানববন্ধনে বক্তারা কৃষক নজরুল ইসলামে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
​মানববন্ধন কর্মসূচী শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, ও পুলিশ সুপার মীর মনির হোসেনের নিকট উক্ত দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

তারিখ ঃ ৪/১০/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com