1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ (সেফ) গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার (Yohei Sasakawa) আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০টি টিম, অনিয়ম পেলে জরিমানা ও সরকারি বাসা বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই রূপগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা শুরু, তফসিল ঘোষণা না হলেও রূপগঞ্জে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ এর উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)

বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণ ও সাধারণ মানুষের কাছে চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে সাইটসেভার্সের সহযোগিতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথি।
সভা সঞ্চালনা ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী মমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) সভাপতি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য সহজলভ্য ও মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি। জেলা প্রশাসক জানান, চক্ষু স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সচেতনতামূলক প্রচার ও ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com