1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ (সেফ) গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার (Yohei Sasakawa) আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০টি টিম, অনিয়ম পেলে জরিমানা ও সরকারি বাসা বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই রূপগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা শুরু, তফসিল ঘোষণা না হলেও রূপগঞ্জে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ এর উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ (সেফ) গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জান বিশেষ প্রতিনিধি)

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ নামে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আমান উল্লাহ (সেফ) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে। সোমবার (২৬ অক্টোবর) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-২১, তারিখ ২৬/১০২৬।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে অভিযুক্ত আমান উল্লাহ (সেফ) ফকরাবাদে ভিকটিম এর বসতঘরে প্রবেশ করে ঘরের বাতি নিভিয়ে দেন। তখন ভিকটিম শয়নকক্ষে বসে ছিলেন। তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাছুমা খাতুন। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানার অফিসারবৃন্দ রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।##

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com