বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ (রবিবার): আজ কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম
ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জনাব এস এম আব্দুল্লাহ ফারাবী উইনার, কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন, রানার আপ এবং মিসেস হাইজং উম লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফারগণ ও তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।