1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে রাতে কেউই স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবোনা —–আইজিপি রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে বাস্তবায়ন হয়নি ফুলবাড়ী জেলা, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে রাতে কেউই স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবোনা —–আইজিপি

  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে রাতে কেউই স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবোনা। রবিবার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপারমোঃ জামিরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাট প্রসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভিন আক্তার, হিন্দু কমিউনিটি নেতা প্রদীপ বসু সন্ত।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি আপনার আমার সকলের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আর সকল কিছুর মূলে আমাদের বেকারত্ব, প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের সঙ্গে যোগ হচ্ছে।
তিনি বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনার অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন। এছাড়াও এ সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com