1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন রূপগঞ্জ খোদ ইউএনও দপ্তরেই ভুয়া সনদে চাকরির অভিযোগ, তদন্তের আশ্বাস কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে ৫ হাজার মার্কিন ডলারে বিক্রি, নির্যাতন ও বন্দিদশার শিকার দুই বাংলাদেশি, মানবপাচার চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ (সেফ) গ্রেফতার

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

বাগেরহাট প্রতিনিধিঃ এম এ হান্নান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে
বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সমাবেশের মধ্য
দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন
জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে যেুবদলের
নেতাকর্মীরা।

বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্বে সমাবেশে মোঃ সুজন মোল্লা বলেন, দেশের
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা
গুরুত্বপূর্ণ। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে
হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। জনগণের
আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বজায়
রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য
ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুবদল নেতা মোঃ মনিরুজ্জামান
সোহাগ, শাহেদ শোমিী বাদশা, মনরিুজ্জামান মান্না,আবুল হাসান, মোঃ সুমন
পাইক, ওমর আলী মুন্নাসহ জেলার ১২টি ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে স্বাধীনতা উদ্যানে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে জেলা
যুবদলের ১২টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com