1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বিমান বাহিনী প্রধানের সাথে কমান্ডার, কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস এর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে নারীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ, পথরোধ করে হামলা, হত্যার হুমকি; থানায় লিখিত অভিযোগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার ও ১৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে সিআইডি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা,০৪ নভেম্বর ২০২৬: বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের মোট ১৩৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ১১১ জন সদস্য জাতিসংঘের ভাড়াকৃত একটি বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) আজ বুধবার (০৪-১১-২০২৬) কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান, বিপিপি, পিএসসি, জিডি (পি)। উল্লেখ্য, কঙ্গোতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এই প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান।

উল্লেখ্য ,গত ০১ নভেম্বর ২০২৬ (রবিবার) তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com