1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বিরামপুর থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ইদ্রিস আলী, বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায় ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ গ্রেফতার ১২ চবি ও ফিলিপাইনের BiPSU-এর মধ্যে বন ও পরিবেশ বিজ্ঞানে শিক্ষা, গবেষণা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টের APPG অন রোহিঙ্গা প্রতিনিধিদলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ: রোহিঙ্গাদের টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান নিহিত রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের সৌজন্য সাক্ষাৎ ; রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

১১ নভেম্বর ২০২৬ | বঙ্গভবন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, “এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।” একই সঙ্গে তিঁনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন।

প্রতিনিধিদল জানায়, এস এম হলের ছাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব বোধ করেন। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।

হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। প্রতিনিধিদল এ জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com