1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বাকলিয়া থানা কর্তৃক ০২(দুই) আসামী গ্রেফতার এবং পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫ COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয় আয়ারল্যান্ডে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বাগেরহাটে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ ঢাবির জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’র ভিত্তিপ্রস্তর হিন্দুত্ববাদী নীলনকশার অংশ —হেফাজতে ইসলাম বিরামপুর থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ইদ্রিস আলী, বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায় ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টের APPG অন রোহিঙ্গা প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, (১১ নভেম্বর, ২০২৬ খ্রি.):

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (APPG) অন রোহিঙ্গা-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

ব্রিটিশ এমপি ইমরান হুসাইন (Imran Hussain) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন যথাক্রমে হাসান উজ্জামান খান, কাউন্সিলর (Hassan Uzzaman Khan, Councillor), মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক (Mohammad Tahmid Marzouq Morshed, Parliamentary Researcher) এবং আলতাফ হুসাইন, হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড (Altaf Hussain, Head of fundraising Orphans In Need)।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সাথে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটাতে হবে। তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রতিনিধি দলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির পক্ষে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com