1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত বিমান বাহিনীর বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত বাকলিয়া থানা কর্তৃক ০২(দুই) আসামী গ্রেফতার এবং পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫ COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয় আয়ারল্যান্ডে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬

বাকলিয়া থানা কর্তৃক ০২(দুই) আসামী গ্রেফতার এবং পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপির বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাকলিয়া থানা কর্তৃক ০২(দুই) আসামী গ্রেফতার এবং পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার।

অদ্য ১২/১১/২৬ তারিখ রাত অনুমান ১২:০০ ঘটিকার সময় নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় ভিকটিম আব্দুর সুবাহান (৩৫)-এর বাড়ির সামনে গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা এবং এলাকার আধিপত্য জানান দেওয়ার লক্ষ্যে ভিকটিম সোবানকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের আত্মীয়-স্বজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাকলিয়া থানা পুলিশ তক্তারপুল এলাকায় পরিচালনা করে আসামি ০১। আমির হোসেন @ বুলেট (২৩) ও ০২। মোমেনা বেগম (৪৫)-কে গ্রেফতার করে। পরবর্তীতে বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ০১। একটি দেশীয় তৈরি এলজি, ০২। একটি দা ও ০৩। একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, ভিকটিম মৃত আব্দুর সুবাহান (৩৫) বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি সহ অস্ত্র আইনে ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com