বিশেষ প্রতিবেদন :
অদ্য ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দল ৭৬৭ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) দলের উইং কমান্ডার মোঃ লায়নুজ্জামান নোমান রাইফেল ফায়ারিং এ ১৪৮ এবং পিস্তল ফায়ারিং এ ১১৬ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এর অধিনায়ক প্রশাসনিক শাখা গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান, পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০২ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।