1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার সিএমপির আকবরশাহ থানার অভিযানে ০৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের ০১(এক) সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত বিমান বাহিনীর বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত বাকলিয়া থানা কর্তৃক ০২(দুই) আসামী গ্রেফতার এবং পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫ COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

( জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ী পদমদীর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে ১৭৯তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি ও উপজেলা প্রশাসন।

১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থল পদমদীতে শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচীর মধ্যে মীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এলাকা ।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন সভাপ্রধানের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ হারুন। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা, শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, প্রবন্ধকাল লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, আলোচক মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মীর মোশারফ হোসেন স্মৃতি কমপ্লেক্সকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। সেই সাথে তার স্মৃতিকেন্দ্রটি আধুনিকায়ন করার জন্য স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

পরে প্রধান অতিথি রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com