1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার সিএমপির আকবরশাহ থানার অভিযানে ০৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের ০১(এক) সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত বিমান বাহিনীর বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত বাকলিয়া থানা কর্তৃক ০২(দুই) আসামী গ্রেফতার এবং পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫ COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমান বাহিনীর বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ ১০ নং বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্স সমাপনী এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কোর্সে উত্তীর্ণ কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বেসিক কোর্সে অর্জিত জ্ঞান কর্মকর্তাদের ভবিষ্যৎ উড্ডয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। পাশাপাশি, তিনি সর্বাবস্থায় উড্ডয়ন নিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষনাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক, বিমান সদরের সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এর কমান্ড্যান্টসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখিত, ১০ নং বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সসমূহে বাংলাদেশ বিমান বাহিনীর ৩৯ জন কর্মকর্তা- ১৫ নং স্কোয়াড্রন থেকে ১৪ জন ও ১৮ নং স্কোয়াড্রন থেকে ২৫ জন বৈমানিক অংশগ্রহণকরতঃ সফলভাবে কোর্স সম্পন্ন করেন। উল্লেখ্য, কে-৮ ডব্লিউ বিমান দ্বারা পরিচালিত বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্সে বিমান বাহিনীর বৈমানিকদের যুদ্ধবিমান পরিচালনার রণকৌশল যেমন- গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন, এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং, এয়ার টু এয়ার ফায়ারিং, ফাইটার গ্রাউন্ড অ্যাটাক, বেসিক ফাইটার ম্যানুভার ও এয়ার কমব্যাট ম্যানুভারের প্রশিক্ষণ প্রদান করা হয়। একইভাবে, বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে বেল-২০৬ এবং এডব্লিউ-১১৯ হেলিকপ্টার দ্বারা হেলিকপ্টার পরিচালনার বিভিন্ন রণকৌশলের প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, উক্ত সফরকালে বিমান বাহিনী প্রধান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ (Small Arms Firing Range) উদ্বোধন করেন এবং বিমান বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে এ সকল আগ্নেয়াস্ত্রের কার্যকারিতা যাচাই করেন। এছাড়াও, বিমান বাহিনী প্রধান উক্ত ঘাঁটির অপারেশনাল কার্যক্রমের আওতায় নির্মাণাধীন অন্যান্য সাইট সরেজমিনে পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com