1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২৫-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধের দাবিতে রাজধানীর কামরাঙ্গীরচরে হেফাজতের মিছিল আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় আগামীকাল থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন – মো. ইসমাইল জবিউল্লাহ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা, ১৯তম গ্রাজুয়েশন সেরিমনি ও নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ

শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে ৪০৫টি কম্বল হস্তান্তর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

​(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান )

​শীতের আগমনে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে কম্বলগুলো হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী ও জেলা তথ্য অফিসের উপপরিচালক মাইনুল ইসলাম।

​এ সময় আশা’র পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মজিবর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, বাগেরহাট সদর-০১ ব্লক ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট এমএসএমই (MSME) ব্লক ম্যানেজার মোঃ আল মামুন, খানজাহান মাজার ব্রাঞ্চ ম্যানেজার অসীম সাহা এবং বাগেরহাট সদর-১ ব্রাঞ্চের লোন অফিসার মোঃ বেলায়েতসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা।

​কম্বল হস্তান্তরকালে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক উদ্যোগ। শীতের সময় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা’র এ উদ্যোগকে স্বাগত জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com