1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে। খবর এএফপির।

ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল।

এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে, গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে ৫০টি হামলা চালানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যেও সংঘর্ষ শুরু হয়।

সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৫২ জন নিহত এবং ১৪ হাজার ৫৯৯ জন আহত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com