1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। গত শনিবার উড়িষ্যার আবুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা চালানো হয়। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র–সমৃদ্ধ দেশের তালিকায় নাম লেখাল ভারত। অত্যাধুনিক এ অস্ত্রগুলো বায়ুমণ্ডলের খুব নিচ দিয়ে উড়ে যেতে পারে। রাডারে শনাক্ত করাও সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কঠিন। এ ছাড়া এই ক্ষেপণাস্ত্র দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রয়োজন পড়লে মাঝপথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফলতার মধ্য দিয়ে বড় একটি মাইলফল অর্জন করেছে ভারত।’

গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা বাড়িয়েছে ভারত। যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটেও রয়েছে দেশটি। এ ছাড়া রাশিয়ার কাছ থেকে বড় ধরনের অস্ত্র কিনেছে দিল্লি।

এদিকে ভারতের প্রতিবেশি ও অন্যতম প্রতিপক্ষ চীন মাত্র কিছু দিন আগে এক প্রদর্শনীতে নিজেদের অত্যাধুনিক অস্ত্রগুলো প্রদর্শন করেছে। ওই প্রদর্শনীতে গোপনে হামলা চালাতে সক্ষম জে–৩৫এ যুদ্ধবিমান এবং হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোন প্রদর্শন করা হয়েছে।

চীনের ওই অস্ত্র প্রদর্শনীর পরই ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সামনে এল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com