1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরে পোশাক শ্রমিক-এলাকাবাসী সংঘর্ষ, কারখানায় আগুন

  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে গাজীপুর নগরীর সারাবো এলাকার বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে নগরীর পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ‘ডরিন ফ্যাশন’ নামের আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উত্তেজিত শ্রমিকেরা সাভারের আশুলিয়ায় জিরানি বাজারের পাশে ‘অ্যামাজন নিটওয়্যার’ নামের আরেকটি পেশাক কারখানায় অগ্নিসংযোগ করেন।

গাজীপুরের কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, “উত্তেজিত শ্রমিকরা সোমবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অ্যামাজন নিটওয়্যার কারখানায় আগুন ধরিয়ে দেন। তখন ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ২টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।”

কারখানা শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত দুইদিনের মতো বেক্সিমকোর শ্রমিকরা সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। তখন ওই এলাকার আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর আগে গত ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার কারখানা খুলে দেওয়া হলেও সোমবার দুপুরের পর আবার ছুটি ঘোষণা করা হয়।

সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিস দেখতে পান। পরে কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ওই সময়ে বেক্সিমকো কারখানার শ্রমিকরাও একই স্থানে অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়। এক পর্যায়ে উত্তেজিত অ্যামাজন নিটওয়্যার নামের কারখানায় অগ্নিসংযোগ করেন।

পরে শ্রমিকেরা পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়ে এলাকার লোকজনদের মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ধাওয়া দেন। বেশ কিছু সময় ত্রিমুখী পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় ডরিন ফ্যাশন ও বেক্সিমকোর কিছু শ্রমিক পূর্ব কলতাসুতি এলাকার অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “বেক্সিমকো শ্রমিকেরা বেতন ছাড়া সড়ক থেকে যেতে চাচ্ছে না। বিষয়টির সমাধান করা উচিত। এখানে শ্রমিক অসন্তোষের কারণে আশপাশের ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।”

এদিকে বেক্সিমকো কারখানার শ্রমিকরা বেলা পৌনে ৩টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ করে রেখেছিল বলে কাশিমপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com