1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

র‌্যাবের দুই অধিনায়ক ও তিন পরিচালককে নিজ বাহিনীতে ফেরত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) থাকা লে. কর্নেল পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।

মঙ্গলবার তারা বাহিনীতে ফেরত যাবেন। এরই মধ্যে তাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বাহিনীতে ফেরত যাওয়া পাঁচ কর্মকর্তা হলেন— র‌্যাব সদর দপ্তরের কমিউনিকেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সাইফ, অপারেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল আব্দুর রহমান, র‌্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ কবীর এবং র‌্যাব-১১ অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

সূত্র বলছে, সম্প্রতি সেনাসদর এই পাঁচ সেনা কর্মকর্তাকে র‌্যাব থেকে সরিয়ে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে পদায়ন করে। সোমবার তাদের শেষ কার্যদিবস ছিল। আজ তারা নিজ বাহিনীতে যোগ দেবেন।

এদিকে খালি হওয়া পদগুলোতে নতুন করে কোনো কর্মকর্তা এখনো পদায়ন করা হয়নি।

জানা গেছে, লে. কর্নেল মোস্তফা আহমেদ একসময় র‌্যাব-৬ এর অধিনায়ক ছিলেন। পরবর্তীতে তাকে র‌্যাব-১ এর অধিনায়ক করা হয়। সর্বশেষ তিনি কমিউনিকেশন উইংয়ের দায়িত্ব পান।

লে. কর্নেল আব্দুর রহমান ২০২২ সালের সেপ্টেম্বরে র‌্যাব-৯ এর অধিনায়ক হন। একই বছর তাকে র‌্যাব-৪ এর অধিনায়ক করা হয়। চলতি বছরের জুলাইয়ে তাকে র‌্যাব সদরদপ্তরের অপারেশন উইংয়ের পরিচালক করা হয়।

লে. কর্নেল সাইফুল ইসলাম সাইফ একসময় কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক ছিলেন। গতবছরের জুনে এই সেনা কর্মকর্তাকে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক করা হয়।

এছাড়া র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা ২০২১ সালের মে মাসে তার দায়িত্ব পান।

এদিকে চলতি বছরের এপ্রিলে র‌্যাব-৩ এর অধিনায়ক হন লে. কর্নেল ফিরোজ কবীর। এর আগে তিনি র‍্যাব-৬ এর দায়িত্বে ছিলেন। পরে জুলাইয়ে তাকে বদলি করে রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com