1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
‘আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মিথ্যা মামলা আমার জন্য কোনো ঘটনাই না। আমি আবারো এদেশের এমপি ও মন্ত্রী হবো।’ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গ্রেফতারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর দুপুরের তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, জেলার কাঁঠালিয়া উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাঁঠালিয়া থানায় একটি মামলা নথিভূক্ত হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ।

সকালে গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে শাহজাহান ওমরের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় শাহজাহান ওমর রাজাপুর থানায় হামালাকারীদের বিরুদ্ধে অভিযোগে দায়ের করতে যান। পরে সেখান থেকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এরপর তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে শাহজাহান ওমরকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যায় অভিযুক্ত করে তাকে ওই সব মামলায় আসামি করা এবং তার ফাঁসির দাবিতে ঝালকাঠি ও রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com