1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং ২০২৫ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ২য়

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং ২০২৫-এর গতরাতে প্রকাশিত ইন্টার-ডিসিপ্লিনারী সায়েন্স (আন্তঃবিষয় বিজ্ঞান) র‌্যাঙ্কিংয়ে মানসম্পন্ন যৌথ গবেষনার জন্য বিশ্বে ৩০১-৩৫০ তম বিশ্ববিদ্যালয়ের স্লটে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্বের ৭৫০টি বিশ্ববিদ্যালয় এবার এই র‌্যাঙ্কিং তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশী পয়েন্ট অর্জন করেছে স্বাস্থ্য, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, পরিবেশ ও জীবপ্রযুক্তি বিষয়ক যৌথ গবেষনায়; আন্তর্জাতিক যৌথ প্রকাশনা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বেসরকারি সংস্থার সাথে কাজের পরিধির মাপকাঠিতে। বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় এবার এই বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে অবস্থান করে নিয়েছে। এবারের বৈশ্বিক রাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। বিশ্ববিদ্যালয় সমুহ থেকে প্রকাশিত গবেষনা পত্রের সংখ্যা, গুনগত মান, দেশে ও বিদেশে কয়টি প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষনা হয়েছে, চলমান বিভিন্ন প্রকল্প, বিভিন্ন গবেষনা কিভাবে গণমাধ্যমে স্থান পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় স্থানীয় ও যৌথ বিজ্ঞান গবেষনায় বিনিয়োগ করেছে এবং কত শতাংশ শিক্ষকের গত এক বছরে গবেষনা পত্র প্রকাশিত হয়েছে এসবের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং প্রস্তুত করা হয়। উল্লেখ্য, ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। ইন্টার-ডিসিপ্লিনারী সায়েন্স ৩০১-৩৫০ তম স্লটে স্থান পেলেও অন্যান্য বিষয়কে অন্তর্ভুক্ত করে সার্বিক র‌্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ১২০১-১৫০০ তম বিশ্ববিদ্যালয়ের স্লটে, বাংলাদেশের ৩য় স্লটে; টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে টাইমস ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বে ১০০১-১৫০০ তম বিশ্ববিদ্যালয়ের স্লটে, বাংলাদেশের ৫ম স্লটে; এবং কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে এশিয়ায় ৬৪১ তম স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com