1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

লেবাননের উদ্দেশে রওনা দিয়েছেন নৌবাহিনীর ৭৫ সদস্য

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল- এ অংশ নিতে চট্টগ্রাম থেকে লেবাননের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্য। আজ মঙ্গলবার সকালে নৌসদস্যদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

এ নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট-এর আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ যোগদান করবেন এবং লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহতসহ শান্তিরক্ষায় কাজ করবেন। বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন মো. শামসুল হক।

ক্যাপ্টেন মো. শামসুল হক জানান, মঙ্গলবার সকাল ৯টা ৪৫মিনিটে ইউনাইটেড নেশন্স ইন্টারিম ফোর্স ইন লেবানন-ইউনিফিল-এ যোগ দিতে যাওয়া নৌসদস্যদের নিয়ে লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৯০০১। ফ্লাইট ছাড়ার আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি।

সততা-নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনী ও দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে শান্তিরক্ষা মিশনগামী নৌসদস্যদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী কর্মকর্তা মো. শামসুল হক।

২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ভূ-মধ্যসাগরে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com