1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠলো যুব এশিয়া কাপের

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে শুরু হয়েছে ম্যাচটি। টস হেরে ব্যাট করছে যুবা টাইগাররা। ৫০ ওভারের এই খেলায় বাংলাদেশের যুবারা রয়েছেন ‘বি’ গ্রুপে। এই গ্রুপের বাকি তিন দল-আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, জাপান, ভারত ও পাকিস্তান। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ছাড়াও উদ্বোধনী দিনে রয়েছে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচ। এই ম্যাচটি হবে শারজায়। ছেলেদের ক্রিকেটে এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে জাতীয় দল বারবার ব্যর্থ সেখানে যুবাদের হাত দিয়ে সেরা অর্জনগুলো এসেছে। লাল-সবুজের প্রতিনিধিরা সবশেষ আসরের চ্যাম্পিয়ন।

বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক এই এশিয়া কাপে এবার নেতৃত্ব দেবেন মো. আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। অভিজ্ঞদের মধ্যে দলে রয়েছেন মারুফ মৃধা ও মো. শিহাব জেমস। আজকের পরে দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন আজিজুল হাকিমরা। গ্রুপ পর্বের খেলা শেষে ৬ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com