1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার প্রথম পর্বের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে মুসুল্লিরা। আজ শুক্রবার থেকে শুরু হয়ে যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম পর্বের জোড় ইজতেমার অংশগ্রহণ করবে মাওলানা জোবায়ের পন্থীরা। এরপর ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে মাওলানা সাদ পন্থীরা।

জোড় ইজতেমা উপলক্ষ্যে ময়দানে প্রস্তুতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানে ওলামায়ে কেরামগণ জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।

ইজতেমা ময়দানে অবস্থানরত মুসুল্লি আবদুল্লাহ নিজেকে মাওলানা জোবায়ের পন্থী দাবি করে আমাদের সময়কে বলেন, ‘হক্কানে ওলামায়ে কেরামদের অংশগ্রহণ প্রথম পর্বের জোড় ইজতেমার শুক্রবার থেকে শুরু হবে, পরবর্তী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের জোড় ইজতেমা।’

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘শুক্রবার থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের অংশগ্রহণের মাধ্যমে প্রথম পর্বের জোড় ইজতেমা শুরু হবে, আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে টঙ্গী পশ্চিম থানার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com