1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ-সেনাসদস্যসহ ৪ জনকে আটক করেছে এপিবিএন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ৪ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে তারা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) জব্দ করা হয়। আটককৃত সদস্যরা হচ্ছেন, সার্জেন্ট ইকবাল, মো মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক।

আটককৃত সদস্যদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুজনই বর্তমানে র‍্যাবে কর্মরত বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

আটককৃত অপরজন মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় বিমানযাত্রী এবং সহযাত্রীদের নিকট হতে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com