1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

ইসরায়েলের কেন্দ্রে হামলা চালানোর দাবি হুতি গোষ্ঠীর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের কেন্দ্রে তেল আবিবে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এই হামলা চালিয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে হুতি বলেছে, আমাদের বাহিনী শত্রুপক্ষ ইসরায়েলের একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি ড্রোন ইয়াভনে শহরের একটি ভবনে আঘাত হেনেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করতে কেন ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত চলছে।

হুতি গোষ্ঠী জানিয়েছে, এই অভিযানে তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। তবে এর বেশি কিছু বলেনি গোষ্ঠীটি। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার কারণে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

আল জাজিরা বলছে, ইয়েমেনের বেশিভাগ এলাকা নিয়ন্ত্রণ করে হুতি গোষ্ঠী। দেশটির রাজধানী সানাও তাদের দখলে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী অঙ্গীকার করেছে যে গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে তারা হামলা চালিয়ে যাবে।

হিজবুল্লাহ গোষ্ঠীর মতো হুতি গোষ্ঠীও ইরান সমর্থিত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com