1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

পাকিস্তানি ক্রিকেটারদের অবসরের মিছিল, ৩০ ঘণ্টায় ৩ জন

  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
পাকিস্তান ক্রিকেটের ভেতরে কখন কী ঘটে, বলা যায় না। হুটহাট যেন অনেককিছু পরিবর্তন হয়ে যায়। গত বৃহস্পতিবার দেশটির লাল বলের কোচের চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। এরপর পাকিস্তান ক্রিকেট থেকে আসতে থাকে বড় খবর। ৩০ ঘণ্টার ব্যবধানে অবসরের ঘোষণা দেন ৩ ক্রিকেটার।

শুক্রবার বিকেল ৪ টায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গতকাল শনিবার সকালে জাতীয় দলের ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো বিদায় নেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

এরপর ইমাদ ও আমিরের পথে হাঁটেন মোহাম্মদ ইরফান। গতকাল শনিবার রাতেই (১০ টা ৪২ মিনিটে) পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার ইরফান অবশ্য এবারই প্রথম অবসরের ঘোষণা দিয়েছেন।

পোস্টে ৭ ফুট লম্বা এই পাক পেসার লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ, কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ভালোবাসা, উল্লাস ও অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। আমি খেলাটিকে (ক্রিকেট) সমর্থন ও উদযাপন করতে থাকবো যা আমাকে সবকিছু দিয়েছে।’

ইরফানের অবসরের ঘোষণায় পাকিস্তান দলে অবশ্য কোনো প্রভাব ফেলবে না। কারণ, জাতীয় দলের জার্সিতে ইরফান খেলেছেন ৫ বছর আগে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। পাকিস্তানের লিস্ট এ প্রতিযোগিতা প্রেসিডেন্ট কাপে খান রিসার্চ ল্যাবরেটরির হয়ে খেলতেন ৪২ বছর বয়সী ইরফান।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। শিকার করেছেন ১০৯ উইকেট। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন ইরফান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com