1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

গাজায় জরুরি স্বাস্থ্য সহায়তার আহ্বান হামাসের

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার জেরে অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি স্বাস্থ্য সহায়তার আবেদন করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গাজার স্বাস্থ্য পরিস্থিতি:

ইসরাইলের অবিরাম হামলার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান জানিয়েছেন, তাদের তত্ত্বাবধানে ১০,০০০ ক্যান্সার রোগী রয়েছে। যাদের মধ্যে ২,৫০০ শিশু রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে।

গত ছয় মাসে কোনো রোগী বা আহত ব্যক্তিকে গাজার বাইরে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়নি বলেও অভিযোগ করেন আল-দাকরান।

তিনি বলেন, দখলদার ইসরাইলি বাহিনীর অবরোধের কারণে গাজায় চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

হামাসের দাবি:

হামাস তাদের বিবৃতিতে বলেছে, গাজায় ইসরাইলের কার্যক্রম মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জাতিগত নিধনের সমতুল্য। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতাকেই প্রতিফলিত করে।

এমতাবস্থায় আরব এবং মুসলিম দেশগুলোর সমন্বয়ে গাজার জনগণের সহায়তার জন্য একটি কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছে হামাস।

সেই সঙ্গে গাজার চলমান মানবিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটি। সূত্র: মেহের নিউজ এজেন্সি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com